Hello reader, this article is being written specially for Bengali people. If you are not seeing the text in Bengali, then you can set it up here.
দেশবাসি, কেমন আছেন? আমি ব্লগকরি ডট কম এ পরীক্ষামুলক ভাবে বাংলাতে লিখছি। শুরুতে আমি ভেবেছিলাম আমি ব্লগ করি -কে বাংলায় লেখব, কিন্তু অনেক প্রতিবন্ধকতার কারনে তা সম্ভব হয়নি। বাংলায় ব্লগ লিখা সত্যি একটি অন্নরকম ব্যপার। বাংলাতে লিখলে আপনি খুব সহজে মনের ভাব প্রকাশ করতে পারেন এবং বাংলা ব্লগ সত্যি খুব ভিন্ন একটি মাত্রা।
বাংলা লিখলে কিছু সমস্যা হবে; প্রথমত, বাংলা টাইপিং খুব কঠিন এবং এতে অনেক ঝামেলা হয়। পাব্লিশিং এর ব্যাপারেও একই অবস্থা। আপনি এস-ই-ও বা সারচ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর সুবিধা বাংলা ব্লগিং এ পাবেন না কারন যে কোন ভিসিটর ইংরেজিতে টাইপ করে, বাংলায় নয়। আরেকটি সমস্যা হল এই যে, বিদেশী পাঠকেরা আপনার ব্লগটি পড়তে পারবে না।
এত কিছু সত্তেও, বাংলা ব্যবহার এখন অনেক সহজ এবং আপনাকে আদীকালের বাংলা লিখা শিখতে হবে না। আমি বাংলায় গুগল-এ অনুসন্ধান করেছি এবং আমি আশাতীত ফলাফল পেয়েছি। সুখবর হল এই যে, এখন অনেক বাংলা ওয়েবসাইট এবং ব্লগ এর সংখ্যা বাড়ছে এবং আস্তে আস্তে অনলাইনে বাংলা ভাষার ব্যপক ভাবে ব্যবহার হচ্ছে। সবাই যখন বাংলা ব্যপক ভাবে ব্যবহার করছে, তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন?
আমি বাংলা টাইপ করতে পারি না কিন্তু এই অমিক্রন ল্যব -এর সফটওয়্যার, অভ্র্র্র আমকে খুব সহজে বাংলায় টাইপ করতে সাহায্য করেছে। আপনি আপনার মন্তব্য আমাকে জানান, আমি কি বাংলায় লিখব? আমি আগামিতে জানাবো কিভাবে আপনি বাংলায় ব্লগ করতে পারবেন।